"আলোর অন্বেষণে" - পথ চলা হলো শুরু

14th February 2024 1:44 pm স্থানীয় খবর


      " আলোর অন্বেষণে " ধর্মীয় এবং রাজনৈতিক প্রভাব মুক্ত একটি স্বতন্ত্র ধর্মী মানবতার বার্তা বাহক বার্ষিক সাহিত্য পত্রিকা। 
        এ পত্রিকা আগামী দিনে ষান্মাসিক বা ত্রৈমাসিক বা মাসিক পত্রিকা হিসাবে আত্মপ্রকাশে আত্মপ্রত্যয়ী। 

       " আলোর অন্বেষণে " পত্রিকার সকল স্থায়ী সদস্য এবং সকল পাঠক পাঠিকা এবং লেখক লেখিকা পত্রিকার শুভেচ্ছা, সাফল্য এবং সম্মৃদ্ধি কামনা ক'রে যে বার্তা দিয়েছেন  তাতে প্রায় সকলেই  বলেছেন যে পত্রিকা টি আগামী দিনে বার্ষিক পত্রিকা থেকে ষান্মাসিক বা ত্রৈমাসিক মাসিক পত্রিকা হিসাবে পত্রিকা টি পশ্চিম বঙ্গের সীমানা পেরিয়ে বিশ্বের সর্বত্র  বাংলা ভাষা ভাষী মানুষের কাছে পৌঁছে যাবে। সাথে সাথে পত্রিকা টির গুণগত মানের সম্মৃদ্ধির ব্যাপারেও সকলের আশাবাদী বার্তার প্রকাশ ঘটেছে।
       à¦ªà¦¤à§à¦°à¦¿à¦•া টির কার্যকর কমিটির সদস্যদের তালিকা নীচে দেওয়া হোলো -- 
       
    সভাপতি- গোবিন্দ পান্তি
    সহ-সভাপতি-
         à§§) আমির আলি মন্ডল
         à§¨) মহাদেব পাত্র
         à§©) সিরাজুল ইসলাম ঢালী 
     à¦‰à¦ªà¦¦à§‡à¦·à§à¦Ÿà¦¾ মন্ডলী--
          à§§) ডঃ মীরাতুন নাহার
          ২) অরূপ পান্তি
          à§©) সুদিন বিশ্বাস
          ৪) ডঃ মুস্তাফা আবদুল 
                                    কাইয়ুম
  সহ- সম্পাদক--
           à§§) অরুণ কুমার পাল
           à§¨) ডঃ জহর আলি
           à§©) রুহুল কুদ্দুস
           à§ª) আর্শাদুর রহমান
           à§«) সুদীপ্ত ঘোষ
           à§¬) সাবির হোসেন

  সম্পাদক---
             à¦¸à§‹à¦¹à¦°à¦¾à¦¬ হোসেন   à¥¤ 

               à¦à¦‡  " আলোর অন্বেষণে " পত্রিকার রিপোর্টার হিসাবে  দায়িত্ব পালন করবেন-- 
          à§§) জাহাঙ্গীর আলম
     (স্বরূপ নগর বার্তার সম্পাদক) 
          ২) সাবির হোসেন
( "" নিউজ রেনেসাঁ বাংলা " ইউ টিউব চ্যানেলের  সম্পাদক )





Others News

তিতুমীরের নাম মুছে শ্যামাপ্রসাদ ভবন, পরিচয় বদল ঘিরে বিতর্ক

তিতুমীরের নাম মুছে শ্যামাপ্রসাদ ভবন, পরিচয় বদল ঘিরে বিতর্ক


নিজস্ব প্রতিনিধি, বারাসত: খাতায় কলমে সরকারি সভাকক্ষ। অথচ একটি অনুষ্ঠানের মধ্যেই বদলে গেল সবকিছু! উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের দীর্ঘদিনের ‘তিতুমীর সভাকক্ষ’-র নাম মুছে দিয়ে লেখা হল  ‘শ্যামাপ্রসাদ ভবন’। অভিযোগ, সভাকক্ষের দেওয়াল থেকে তিতুমীরের ছবি নামিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি টাঙানো হয়েছে। ঘটনার নেপথ্যে হিন্দু জাগরণ মঞ্চ। বুধবার সংগঠনের অখণ্ড ভারত সংকল্প সপ্তাহের অনুষ্ঠান ছিল জেলা পরিষদের সভাকক্ষে। সেই অনুষ্ঠানে ‘বদলে গেল’ সরকারি সভাকক্ষের পরিচয়। বদলের পরেই সামনে এসেছে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন— জেলা পরিষদের সরকারি ভবনে এমন সিদ্ধান্ত নেওয়ার অনুমতি কে দিল? উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ তৈরি হয় ১৯৮৬ সালের ২৬ জুন। পরে গঠিত হয় জেলা পরিষদ। তখন থেকেই সভাকক্ষটির নাম তিতুমীর সভাকক্ষ। নামের সঙ্গে জড়িয়ে থাকা মানুষটিও এই জেলার ইতিহাসের অংশ। বাদুড়িয়ার বাসিন্দা সৈয়দ মীর নিসার আলি— ইতিহাসে তিতুমীর। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা, জমিদারদের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করা এবং নারকেলবেড়িয়ার বাঁশের কেল্লা আজও বাংলার ইতিহাসের পরিচিত অধ্যায়। আর সেই তিতুমীরের ছবি সরিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি টাঙানো ও সভাকক্ষের নতুন নাম ঘোষণা— দুটিই করলেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। সংগঠনের নেতা সঞ্জীব মাহাতোর বক্তব্য, রাজনৈতিক পরিবর্তন হলেও হিন্দুদের সামাজিক জয় হয়নি। অখণ্ড ভারত সংকল্প নিয়েই তিতুমীর সভাকক্ষের নাম বদলে শ্যামাপ্রসাদ ভবন করা হয়েছে। এনিয়ে উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরিসরিয়া বলে, এটা সরকারি সম্পত্তি। কিন্তু কি হয়েছে তা আমার জানা নেই। আমাকে কিছু বলাও হয়নি। এদিকে জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী বলেন, আমি কলকাতায় জরুরি বৈঠকে আছি। বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বলব।