আলোর অন্বেষণে সাহিত্য সংগঠনের পক্ষ থেকে উদযাপিত হলো রবীন্দ্র নজরুল সুকান্ত জন্মজয়ন্তী

1st July 2025 8:25 am শিল্প-সংস্কৃতি
আলোর অন্বেষণে সাহিত্য সংগঠনের পক্ষ থেকে উদযাপিত হলো রবীন্দ্র নজরুল সুকান্ত জন্মজয়ন্তী


" আলোর অন্বেষণে " র 

            উদ্যোগে রবীন্দ্র,নজরুল ,সুকান্ত জন্ম জয়ন্তী উদযাপন।

          আজ ২৯.০৬.২০২৫ তারিখ রবিবার, " আলোর অন্বেষণে " সাহিত্য সংগঠনের আহ্বানে গোবরডাঙ্গার অন্তর্গত বামনডাঙ্গায় সেন্ট অ্যানেস হাই স্কুলে রবীন্দ্র নজরুল সুকান্ত জন্ম জয়ন্তী উৎসব উদযাপিত হয়। সাবির হোসেন, মাহসুজার রহমান ও সঙ্গী সাথীদের সমবেত কন্ঠে রেঁনেসা গণসঙ্গীত সংগঠন এর পক্ষ থেকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমির আলি সাহেব। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি বর্গ হিসাবে উপস্থিত ছিলেন ডঃ মনোজ ঘোষ,ডঃ অমৃতলাল বিশ্বাস,সিস্টার অন্বেষা,পার্থ প্রতিম সরকার, অরূপ পান্তি, অরূপ দত্ত, ডঃ নুরুল ইসলাম, সমুদ্র বিশ্বাস, হাসিম আব্দুল হালিম, সাংবাদিক জাহাঙ্গীর হাবিব, সংগীত শিল্পী বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, রণজিৎ মুখোপাধ্যায়, এবং আরও অনেকে। সংগঠনের অন্যতম সদস্য হিসাবে ছিলেন ডঃ মুস্তাফা আবদুল কাইয়ূম, সিরাজুল ইসলাম ঢালী, আবু আবদুল্লাহ, অরূপ পান্তি, ডঃ নুরুল ইসলাম, মহাদেব পাত্র এবং অন্যরা। সেন্ট অ্যানেস হাই স্কুলের ছাত্রীদের সমবেত গীতিনৃত্য অদ্যকার অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। কেয়া দেবনাথ, মাহসুজার রহমান, অরূপ দত্তো, গার্গী দাস, তুহিনা হক, সুবিদ আলি,প্রমুখের সুমধুর সংগীত পরিবেশন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল। ডঃ নুরুল ইসলাম, ডঃ অমৃতলাল বিশ্বাস, ডঃ মনোজ ঘোষ, ডঃ মুস্তাফা আব্দুল কাইয়ূম প্রমুখের মূল্যবান বক্তব্য সকলের কাছে গ্রহণযোগ্য বার্তা দেয়। বিশিষ্ট কবি জেসমিন সুলতানা, নুপুর দাস, অরূপ পান্তি, সর্নালী মন্ডল, সাবির হোসেন প্রমুখের কবিতা পাঠ সকলের মন আকৃষ্ট করে। সভাপতি আমির আলি সাহেবের বক্তব্য এবং সম্পাদক সোহরাব হোসেন সাহেবের মূল্যবান প্রাসঙ্গিক বক্তব্য সকলের কাছে নতুন বার্তা ও প্রেরণা সৃষ্টি করে।





Others News

সাড়ম্বরে প্রকাশিত হলো "আলোর অন্বেষণে" সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা

সাড়ম্বরে প্রকাশিত হলো "আলোর অন্বেষণে" সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা


  আজ  ২৯ শে সেপ্টেম্বর ২০২৪ রবিবার, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বারাসাতের তিতুমীর কক্ষে সৃজনশীল সাহিত্যধর্মী পত্রিকা "আলোর অন্বেষণে " এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, আগষ্ট ২০২৪ সংখ্যা। সম্পাদক সোহরাব হোসেন এর সম্পাদনায় প্রকাশিত এই পত্রিকা প্রকাশের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় আমির আলি সাহেব। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তুহিনা হক। সভাপতির মূল্যবান বক্তব্যের পরে  একে একে বহু গুণীজন নিজ নিজ বক্তব্য,কবিতা, ও সঙ্গীত পরিবেশন করেন। অদ্যকার অনুষ্ঠানের প্রধান অতিথি বহুমুখী গুণের অধিকারী মাননীয় অরূপ দত্ত মহাশয় শুরুতে মূল্যবান বক্তব্য ও শেষে সমাপ্তি সংগীত পরিবেশন করেন। যেসব বিশিষ্ট গুণীজন বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন তাঁরা হলেন ডঃ নুরুল ইসলাম,অরূপ পান্তি, ডঃ ভারতী বন্দ্যোপাধ্যায়, আজিজুর রহমান, শ্রী শংকর, ডঃ অমৃতলাল বিশ্বাস, ডঃ মুস্তফা আব্দুল কাইয়ুম, বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক অনুপগুহ ঠাকুরতা প্রমুখ ব্যক্তিবর্গ। সামগ্রিক ভাবে মাননীয় সম্পাদক সোহরাব হোসেন এর সম্পাদনায় " আলোর অন্বেষণে " পত্রিকা প্রকাশ  নাচে, গানে, কবিতায় এবং বক্তব্য প্রকাশের মাধ্যমে এক  মনোজ্ঞ অনুষ্ঠানে রূপান্তরিত হয় এবং সাফল্য অর্জন করে এবং বহু গুণীজনের উপস্থিতিতে সকলের দৃষ্টি আকর্ষণ করে ও মনোগ্রাহী রূপ লাভ করে। উপস্থিত সকল গুণীজনের মুখে একটা কথাই ধ্বনিত হয় যে এই " আলোর অন্বেষণে " পত্রিকা অদূর ভবিষ্যতে বৃহত্তম রূপ গ্রহণ করবে এবং বৃহত্তম পরিমন্ডলে ছড়িয়ে পড়বে।