বঙ্গযোদ্ধার উদ্যোগে বসিরহাটে NRC বিরোধী এক পথসভা অনুষ্ঠিত হলো গত 17 জানুয়ারি ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গ যোদ্ধা সভাপতি প্রবীর রায় সম্পাদক আশিক ইকবাল এবং সহ-সম্পাদক সাবির হোসেন ।এছাড়াও ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দামাল বাংলা সংগঠনের অন্যতম সদস্য সাহিত্যিক মানিক ফকির ,ইমতিয়াজ আলী মোল্লা এবং সাহিত্যিক প্রিয়ংবদা দেবী। এই NRC বিরোধী পথসভায় উপস্থিত সকল দর্শক এবং শ্রদ্ধা এনআরসির ক্ষতিকর দিক গুলি সম্বন্ধে অবগত হন এবং ভবিষ্যতে এনআরসির বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।