১৩ তম কাঞ্চন উৎসবের শুভ সূচনা ৬ই ফেব্রুয়ারী
কল্যাণ দত্ত : বর্ধমান
পূর্ব বর্ধমান জেলার, ১৩ তম কাঞ্চন উৎসব- এর বিভিন্ন বিষয়কে সামনে রেখে একটি সাংবাদিক বৈঠক করা হয় এদিন। সাংবাদিক বৈঠকটি অনুষ্ঠিত হয় কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে। জানা যায়, এই বছরের কাঞ্চন উৎসব- এর শুভ উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। প্রতিবছর বর্ধমানের কাঞ্চন উৎসব অনুষ্ঠিত হয় ২ ফেব্রুয়ারি থেকে কিন্তু এই বছর শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি থেকে, উৎসব চলবে ১৪ই ফেব্রুয়ারী পর্যন্ত্য । সাংবাদিক সম্মেলনে হাজির থেকে কাঞ্চন উৎসব কমিটির সভাপতি খোকন দাস বলেন, "এই বছর কাঞ্চন উৎসব- এর শুভ সূচনা করবেন মন্ত্রী সুজিত বসু। উপস্থিত থাকবেন, মন্ত্রি মলয় ঘটক, মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ-সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের মেন্টর উজ্জল প্রামাণিক সহ অন্যান্য আরও অনেকে। উদ্বোধনের দিনে অতিথি শিল্পী হিসেবে থাকবেন, মুম্বাইয়ের তুষার কাপুর ও মহিমা চৌধুরী এছাড়াও বিভিন্ন দিনে থাকবে বিভিন্ন রকমের অনুষ্ঠান"। তিনি আরও বলেন, "এ বছর করোনার জন্য মেলা করার কোন অনুমতি পাওয়া যাচ্ছিল না বলে আমরা ভেবেছিলাম এই বছর হয়তো কাঞ্চন উৎসব করতে পারবোনা, কিন্তু পরে মাননীয়া মুখ্যমন্ত্রী মেলা করার অনুমোদন দেওয়ার পর আমরা খুব কম সময়ের জন্য প্রস্তুতি নিয়ে কাঞ্চন মেলা শুরু ও শেষ করবো। যেহেতু এই বছরে পৌর উৎসব ৩১শে জানুয়ারি শেষ হয়েছে তাই কাঞ্চন উৎসব ২ ফেব্রুয়ারি থেকে শুরু না করে ৬ই ফেব্রুয়ারী থেকে শুরু করা হচ্ছে "। জানা যায় এ বছরে প্রায় সবাই অতিথি শিল্পী হিসেবে মুম্বাইয়ের শিল্পীরাই থাকবেন। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে 'ডগ' শো।