রাজনীতি- তে অনীহা প্রকাশ বিধায়কের ।
কল্যাণ দত্ত : বর্ধমান
এবার রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন, বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। সম্প্রতি বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় একটি টুইটও করেন, তাতে তিনি লেখেন, " আগামী বিধানসভা নির্বাচনে আমার বয়স হওয়ার কারণে এবং শারীরিক কারণে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- কে অফিসিয়ালি এই বার্তা পাঠিয়ে দিয়েছি। আমার প্রিয় বর্ধমান বাসীদের ধন্যবাদ জানিয়ে তাদের কল্যাণ কামনা করি"। জানা গেছে গত ৩০ শে জানুয়ারি তিনি দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- কে চিঠি লিখে জানান আর তিনি ভোটে লড়তে রাজি নন। গত মঙ্গলবার অর্থাৎ ০৯-০২-২০২১ ছিল বর্ধমানে মাটি উৎসব। এই মাটি উৎসবের উদ্বোধন করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । মাটি উৎসবের দিন জেলার ৬ জন বিধায়ক উপস্থিত থাকলেও গরহাজির ছিলেন, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে এদিন উপস্থিত থাকতে পারেননি বলে তার ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয় অপরদিকে টুইটারে তার লেখা প্রকাশ হতেই শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । উল্লেখ্য ২০১৬ সালে রেকর্ড মার্জিন নিয়ে যেতেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়। সম্প্রতিকালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে এসেছে বারেবারে তার বক্তৃতায়। এখন প্রশ্ন সকলের মনে, তাহলে কি ইনিও দলত্যাগ করতে চলেছেন? নাকি বাস্তবে তিনি সত্যি অসুস্থ?