রক্তদান শিবির- খন্ডকোষ ব্লকে

20th February 2021 8:31 am রাজনীতি
রক্তদান শিবির- খন্ডকোষ ব্লকে


রক্ত দান শিবির খণ্ডঘোষ ব্লকে 

কল্যাণ দত্ত : দক্ষিণ দামোদর 

খন্ডঘোষ  গ্রামের 'জয়হিন্দ' বাহিনীর উদ্যোগে খন্ডঘোষ ব্লক যুব তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল লোধনা গ্রামে। 
উক্ত  এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, খন্ডঘোষ  বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ , খন্ডঘোষ  ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থিব ইসলাম, সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য তথা শিক্ষক নেতা বিশ্বনাথ রায়, এছাড়াও ছিলেন খণ্ডঘোষ  পঞ্চায়েত সমিতির সদস্য অসিত কুমার বাগদী , খন্ডঘোষ  ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং বিভিন্ন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতিরা।
 'জয়হিন্দ' বাহিনীর রক্তদান শিবিরে মহিলা রক্ত দাতার সংখ্যা ছিল বেশ উল্লেখযোগ্য। এমনকি গ্রামের মহিলারাও এগিয়ে এসে 'জয়হিন্দ' বাহিনীর আয়োজিত এই রক্তদান শিবিরে এসে রক্ত দান করে গেছেন। গ্রামের মহিলারা এভাবে অগ্রণী ভূমিকা গ্রহণ করায় খন্ডঘোষ  ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থিব ইসলাম তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।
করোনা মহামারীর মধ্যে যে হারে রক্তের সঙ্কট দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে, সেই রক্তের সঙ্কট দূর করার জন্য 'জয়হিন্দ' বাহিনী আপ্রাণ চেষ্টা করবেন বলে জানান। তারা জানিয়েছেন তারা তাদের অভিযান চালিয়ে যাবেন ভবিষ্যতেও।
এই রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয় হিন্দ বাহিনীর সভাপতি শেখ কামাল উদ্দিন, এছাড়া ছিলেন জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান শেখ হাসানুজ্জামান এবং খন্ডঘোষ  ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভেন্দু কুমার পাল।





Others News