নমিনেশন দাখিল করলেন বিজেপি প্রার্থী রাধাকান্ত রায় ।
কল্যাণ দত্ত : বর্ধমান
বৃহস্পতিবার, বর্ধমান ২৬৬ উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী রাধাকান্ত রায় নমিনেশন দাখিল করলেন বর্ধমান জেলা শাসক দপ্তরে । রাধাকান্ত রায়ের সাথে ছিলেন তার কালেকশন এজেন্ট রতন তিওয়ারি। বর্ণাঢ্য মিছিল সহযোগে বিজেপি প্রার্থী তাঁর নমিনেশন দাখিল করতে আসেন বর্ধমান ডিএম অফিস ।
নমিনেশন জমা দেবার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাধাকান্ত রায় বলেন, "জেতার ব্যাপারে আমি ১০০% নিশ্চিত। আমি যখন নমিনেশন দিতে আসি এবং যখন গ্রামে গ্রামে প্রচারে যাই তখন সাধারণ মানুষের অভিব্যক্তি প্রমাণ করে আমার জয় নিশ্চিত। আমি জিতলে সরকারি প্রকল্পগুলি যাতে সাধারণ মানুষ ঠিকঠাক ভাবে পায় সেদিকে নজর দেব এবং কৃষকদের ক্ষেত্রে আমার নজর থাকবে সর্বদা। আমি একজন প্রাথমিক শিক্ষক তাই আমার বিধানসভার প্রতিটা বিদ্যালয়-এর শিক্ষার্থীদের জন্য পানীয় জলের সুবন্দোবস্ত করব। সেই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যে ট্যাব প্রকল্পের ব্যবস্থা করেছেন, সেটা যাতে সার্থক রূপায়ন হয় তার ব্যবস্থা করব" ।
গাঙপুর স্টেশন এবং সংলগ্ন জায়গায় আন্ডার ক্রস তৈরি করার কথাও জানান বিজেপি প্রার্থী রাধাকান্ত রায় ।