মুখ্যমন্ত্রী আসার আগে ময়দান পরিদর্শনে জেলা যুব সভাপতি এবং জামলপুর ব্লক সভাপতি
*কল্যাণ দত্ত, বর্ধমান*
অবশেষে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দু'দফা ভোটের কাজ শেষ হল। পূর্ব বর্ধমান জেলায় ভোট হবে পঞ্চম দফায়। অন্যদিকে সব রাজনৈতিক দলেরই নির্বাচনী প্রচারের পারদ চড়ছে হয়। রূপালী পর্দার তারকা সহ রাজনীতির রথী-মহারথীরা প্রচার করছেন। ইতিমধ্যেই খবর পাওয়া গেছে পূর্ব বর্ধমানের জামালপুরে আগামী ৯ই এপ্রিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। জামালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক কুমার মাঝির সমর্থনে সভা করবেন। সূত্রের খবর জামালপুরে সেলিমাবাদ তরুণ সংঘের মাঠে প্রাকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সেই সেলিমাবাদ তরুন সংঘের মাঠ বা শিব গ্রাউন্ড পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার।
সভাস্থলের মাঠ পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব সভাপতি রাসবিহারী হালদার। সঙ্গে ছিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, ব্লকের জয়হিন্দ বাহিনীর সভাপতি তথা জেলা যুব তৃণমূলের সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল ও জামালপুর থানার অফিসার ইন চার্জ মিঠুন ঘোষ। জানা গেছে, তৃণমূল সুপ্রিমোর সভাস্থল পরিদর্শনের ফাঁকে ৯ এপ্রিলের জনসভা নিয়ে কিছু আলোচনা সেরে নেন। এরপর দলীয় প্রার্থী অলোক কুমার মাঝির সমর্থনে নির্বাচনী প্রচার করেন যুব সভাপতি রাসবিহারী হালদার।