নির্বাচনী প্রচার-কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ।
কল্যাণ দত্ত : বর্ধমান
পূর্ব বর্ধমান জেলার মেমারি-২ ব্লকের কুচুটের নওহাটিতে বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হলো পাঁচজন। গ্রেফতার করা হয় মেমারি থানার পুলিশের পক্ষে। প্রসঙ্গত বিজেপির পক্ষ থেকে প্রচার চলাকালীন, কুচুটের নওহাটিতে তৃণমূল এবং বিজিপির মধ্যে সংঘর্ষ বাধে। পরে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। এরপরে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। এই ঘটনায় বাড়ি ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়। উক্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে মেমারি থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পেশ করে। সূত্র মারফত জানা যায় যাদের গ্রেপ্তার করা হয় তারা প্রত্যেকেই বিজেপির কর্মী ।