বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন তৃণমূল নেতৃত্ব ; গ্রেপ্তার তিন বিজেপি কর্মী

5th April 2021 7:38 am রাজনীতি
বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন তৃণমূল নেতৃত্ব ; গ্রেপ্তার তিন বিজেপি কর্মী


বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন তৃণমূল নেতৃত্ব ; গ্রেপ্তার তিন বিজেপি কর্মী 

 

 

*কল্যাণ দত্ত :- বর্ধমান :*

 

নির্বাচনী প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন তৃণমূল প্রার্থী। ঘটনাটি ঘটেছে রায়না বিধানসভার মাধবডিহি থানার বড়োবৈনান এলাকায়। বড়োবৈনানে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থীর সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। শম্পা ধাড়া তৃণমূল প্রার্থী, তিনি নির্বাচনী প্রচারে বেরিয়ে ছিলেন। এমন সময় বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী লাঠি, তির-ধনুক ও টাঙি নিয়ে চড়াও হয় তার ওপর। জানা গেছে, এই ঘটনায় শম্পা ধাড়া সহ আরও তিন জন দলীয় কর্মী আহত হয়েছেন।

শম্পাদেবী জানান, "মিছিল চলাকালীন কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী অতর্কিতে লাঠি, তির-ধনুক ও টাঙি নিয়ে আমাদের ওপর হামলা চালায়৷ অল্পের জোরে তিরের আঘাত থেকে প্রাণে বেঁচে গেছি আমি৷ কিন্তু আমার হাতে বেশ অনেকটা চোট লেগেছে৷" তিনি আরও বলেন যে, ঘটনায় আরও তিন জন দলীয় কর্মী আহত হন৷ তাদের মধ্যে টাঙির আঘাতে একজনের মাথাও ফেটে যায়৷

খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ ঘটনাস্থলে আসেন৷ এরপর তিনজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ সূত্রে এমনটাই জানা গেছে৷ কিন্তু তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ বিজেপির দাবি, এটা সম্পূর্ণভাবেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল৷ ঘটনার সঙ্গে বিজেপির কোনও সংযোগ নেই।

 





Others News